| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 116 বার পঠিত
জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা

জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি জনগণের সঙ্গে “মিথ্যাচার" উল্লেখ করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে বলেন, জ্বালানি সংকট নেই সরকারের এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে মিলছে না। 

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে, কোথাও কোথাও ৩ কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে। ড্রাইভাররা রাতভর অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এ অবস্থায় সরকার সংকট নেই দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি সত্যিই কোনো সংকট না থাকে তবে কেন জ্বালানির দাম বাড়ানো হচ্ছে এবং কেন সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। তার মতে, দোকানপাট রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধ করার সিদ্ধান্ত এবং অফিস-আদালতের সময় পরিবর্তন “অদূরদর্শী” পদক্ষেপ।

সরকারি মন্ত্রীরা গণমাধ্যমে সংকট নেই বলে যে বক্তব্য দিচ্ছেন, তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি জানতে চান, বর্তমানে দেশের অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কত দিনের জন্য রয়েছে, কেন পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ হচ্ছে না এবং এর পেছনে কারা জড়িত।

তার বক্তব্যের পর সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়লে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪