| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 1416 বার পঠিত
আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের জেনারেল ম্যানেজার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ওয়াসিম খান। আগামী জুনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন এবং জুলাই থেকে নতুন ভূমিকায় যোগ দেবেন।

২০২২ সালের মে মাসে জিওফ অ্যালারডাইস আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনারেল ম্যানেজারের দায়িত্ব পান ওয়াসিম খান। এর আগে তিনি তিন বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন।

খেলোয়াড়ি জীবনেও ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি। ব্রিটিশ বংশোদ্ভূত প্রথম মুসলিম হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলেন তিনি। ৯০ দশকের শেষ দিকে তিনি ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন। এছাড়া সাসেক্স ও ডার্বিশায়ারের হয়ে সব মিলিয়ে ৫৮টি প্রথম শ্রেণি ও ৩০টি লিস্ট এ ম্যাচ খেলেন বাঁহাতি ব্যাটার। ১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের কাউন্টি চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি প্রায় ৫০ এর কাছাকাছি গড়ে রান করেন।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে প্রশাসনিক কাজে জড়িয়ে পড়েন ওয়াসিম। লিস্টারশায়ার কাউন্টিতেও প্রধান নির্বাহীর ভূমিকাতে ছিলেন। আইসিসিতে থাকাকালে তার অন্যতম চ্যালেঞ্জ ছিল ক্রমবর্ধমান ঠাসা ক্রিকেট সূচি, যখন আন্তর্জাতিক ক্রিকেটের জায়গা কেড়ে নিচ্ছিল টি-টোয়েন্টি ও টি-টেনের মতো লিগগুলো। কিন্তু শেষ ফিউচার ট্যুরস প্রোগ্রামে (২০২৩-২৭) তিনি আন্তর্জাতিক ক্রিকেটের আধিক্য বাড়ান। তার সময়েই প্রথম নারীদের এফটিপি নির্ধারণ হয়।

গত দুই বছরে আইসিসির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস, ইভেন্ট প্রধান ক্রিস টেটলি এবং দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। টেটলির স্থলাভিষিক্ত হয়েছেন গৌরব সাক্সেনা এবং মার্শালের জায়গায় দায়িত্ব নিয়েছেন এন্ড্রু এফগ্রেভ।

ওয়াসিম খানের বিদায় আইসিসির প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪