| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 477 বার পঠিত
যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং লেবাননের মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন ইসরায়েল - লেবাননের যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে, কোনো গোলাগুলি নয় দেখা যাক কী হয়।”

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।”এ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুন-      

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর

১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাপকভাবে ইসরায়েলবিরোধী। হিজবুল্লা লেবাননের প্রকাশ্য রাজনীতিতে না আসলেও দেশটির ক্ষমতার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথকভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন। সে হিসেবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই এই বিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানো হলো।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪