| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 248 বার পঠিত
তিন দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের

ইউক্রেন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তিতে ড্রোন সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন ‘এই চুক্তিগুলো ইউক্রেনের সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন ধরনের বাস্তব চুক্তিতে রূপ নেবে।’

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে শাহেদ ড্রোন ব্যবহার করছে জানিয়ে এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলালের শাহেদ ড্রোন ভূপাতিত করতে ১০ হাজার ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট।

আরও পড়ুন- 

জাটকা বিরোধী অভিযানে হামলা

ইউক্রেন প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা, সফটওয়্যার সমন্বয় এবং কম খরচে ড্রোন সরবরাহের পাশাপাশি যৌথ উৎপাদন ব্যবস্থাও গড়ে তুলতে প্রস্তুত জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্প্রসারিত হওয়া উচিত। গত মার্চে জেলেনস্কি এই অঞ্চল সফর করেন এবং তখনই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪