| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাটকা বিরোধী অভিযানে হামলা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 261 বার পঠিত
জাটকা বিরোধী অভিযানে হামলা

মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারী জাটকা বিরোধী অভিযানে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় মৎস্য বিভাগের অভিযানিক দলের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন জানিয়েছেন নদীতে জাটকা বিরোধী অভিযান পরিচালনার জন্য রাতে স্পিডবোটে একটি দল স্টিমারঘাট এলাকায় অবস্থান করছিল। ঐ দলে যোগ দিতে মোটরসাইকেলে করে স্টিমারঘাটে যাওয়ার পথে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে স্থানীয় ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে  উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন আহত হন।

আরও পড়ুন-  

গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপরে স্থানীয় মোস্তফা আকন, কবির হোসেন, সবুজ বেপারী, শহিদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, জসিম সরদার, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদারসহ আরও কয়েকজন হামলা চালালে তারা গুরুতর আহত হন এবং তাদের মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু পুলিশ পৌঁছানোর আগে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪