| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী আজাদ

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 233 বার পঠিত
কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে এক কলেজপড়ুয়া যুবককে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিমন্ত্রী নিজেই।

আটক যুবকের নাম নিশাদ ইসলাম (২০)। তিনি দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্যসহ একটি পোস্ট দেন। পোস্টটিতে প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড ব্যবহার করা হয়, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং সমালোচনার মুখে পড়ে নিশাদ ইসলাম পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে তাকে আটক করে।

আরও পড়ুন :

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২

ঘটনাটি জানার পর প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কঠোর অবস্থান না নিয়ে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন। তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান, যেন ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা ও জীবন ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি তিনি তাকে ক্ষমা করে দেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ বয়সে আবেগের বশে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এ ধরনের ক্ষেত্রে শাস্তির চেয়ে সংশোধনের সুযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। একটি ভুলের কারণে যেন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার না হয়ে যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪