| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৪২১

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 161 বার পঠিত
২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৪২১

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলো এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৪৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।

মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।

হাসপাতাল পরিস্থিতিও চাপের মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ৮৭৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪