গত বছর অক্টোবর মাসে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়ে অনলাইনে গেম খেলার সময় এক যুবক নিজেকে মুম্বাইয়ের বাসিন্দা পরিচয় দিয়ে নিতারার অবস্থান এবং লিঙ্গ পরিচয় পাওয়ার পর ঐ যুবক তার কাছে আপত্তিকর ও নগ্ন ছবি দাবি করে। অনলাইনে যৌন হেনস্তা ও আপত্তিকর ছবি চাওয়ায় অক্ষয় কুমার নিজে সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন-
দীর্ঘ ৬ মাস পর বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ের সঙ্গে ঘটা এ অনাকাঙ্ক্ষিত বিষয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ। বিষয়টি ঘটার পরপরই অক্ষয় কন্যা খেলা বন্ধ করে তার মা টুইঙ্কেল খান্নাকে সব জানালে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেন অক্ষয় কুমার।
যশস্বী যাদব মহারাষ্ট্র সাইবারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও সেই যুবকের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করেননি।
এফএ/ আয়না