| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসককে শোকজ

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 304 বার পঠিত
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎসককে শোকজ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান , উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আকস্মিক অভিযান পরিচালনা করেন। এ সময় বহির্বিভাগে কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকার অভিযোগে মেডিসিন ও সার্জারি বিভাগের দুই কনসালটেন্টকে শোকজের নির্দেশ দেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অব্যবস্থাপনা দূরীকরণ এবং গত শুক্রবার রাতে স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সৃষ্ট মনোমালিন্য নিরসনের লক্ষ্যে এই আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং দ্রুত তা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন- 

ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিত

বহির্বিভাগে তিনজন কনসালটেন্টের মধ্যে একজন অভিযানকালে উপস্থিত থাকলেও বাকি দুজন কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকায়  সংশ্লিষ্ট চিকিৎসকরা নিয়মিত দায়িত্বে অনিয়ম করেন এবং হাজিরা খাতায় গড়মিল পাওয়ায় ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে রোববার (২৬ এপ্রিল) শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। 

ভুক্তভোগীরা তাদের অভিযোগে বলেন, ইসিজি করতে বাইরে থেকে মেশিন এনে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। মেডিসিন চিকিৎসক না থাকায় বার বার এসে ফিরে যেতে হচ্ছে।  

অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান জেলা সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানকে দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়ে বলেন, “এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি প্রতিটি কনসালটেন্টকে সপ্তাহে ছয় দিন দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

  

এফএ/ আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪