কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা মানহানির মামলায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। একই দিনে আদালত আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে এবং ২১ এপ্রিলের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে, অভিযোগ রয়েছে যে গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্য ঘিরেই তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এখন হাইকোর্টে তার আগাম জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ