| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 122 বার পঠিত
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

তিনি আরও বলেন, ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়ার পরিস্থিতি, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে ন্যূনতম ৪৫ দিনের প্রাক-প্রস্তুতি সময় প্রয়োজন হয়।

উল্লেখ্য, সংসদে এসব বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রশ্ন করেন রুমিন ফারহানা এবং জহিরুল ইসলাম।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪