| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 98 বার পঠিত
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে প্রার্থিতা ফিরে পেতে নুসরাত তাবাসসুম আদালতে রিট দায়ের করেন।

গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবেদন জমা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। একই কারণে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওইদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে। এ কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪