| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 91 বার পঠিত
নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক শৌখিন মৎস্যশিকারীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনজন মিলে সিএনজিযোগে নদে মাছ ধরতে আসেন। হঠাৎ শুরু হওয়া বজ্রঝড়ের মধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়।

একই দিনে দুপুরে সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে মোনায়েম খাঁ পালান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি নেকবর খাঁর ছেলে।

এছাড়া বিকেলে কৃষ্ণপুর এলাকার ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল (৪০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুই বজ্রপাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪