| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুরি-কাঁচির নিচে ভাঙা চোয়াল নিয়ে মদ্রিচ

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 106633 বার পঠিত
ছুরি-কাঁচির নিচে ভাঙা চোয়াল নিয়ে মদ্রিচ

এসি মিলানের মিডফিল্ডার ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে খেলা চোয়ালের হাড় ভাঙায় শেষ হয়ে গেল। ইতোমধ্যে তার মুখে সার্জারি হলেও মৌসুমের চূড়ান্ত ধাপে এসে অভিজ্ঞ এই তারকাকে পাচ্ছে না মিলানের ক্লাবটি। তবে মিলান আশাবাদী বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন মদ্রিচ।

গত রোববার জুভেন্তাসের বিপক্ষে গোলশূন্য ম্যাচে শূন্যে ভেসে হেড দেওয়ার সময় প্রতিপক্ষ মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘাতে চোয়ালের হাড়ে আঘাত পান  মদ্রিচ। পরীক্ষা-নিরীক্ষার পর তার গালের হাড়ে চিড় ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে সার্জারি সম্পন্ন হলে এসি মিলান জানিয়েছে, ‘বাম চোখের পাশের হাড়ে কয়েকটি ভাঙন ধরা পড়েছে, যা বেশ জটিল। তবে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তবে মদ্রিচকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি এসি মিলান। সিরি আ–য় আর মাত্র চার রাউন্ডের ম্যাচ বাকি সে হিসেবে চলতি মৌসুমে আর মিলানের জার্সি গায়ে জড়ানো হবে না মদ্রিচের। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে৪০ বছর বয়সী এই তারকার ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন- 

'আমরা আপস করতে নয় জিততে এসেছি'

গুরুত্বপূর্ণ তারকা মদ্রিচের চোট নিয়ে ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচ বলছেন, ‘আমি লুকার সঙ্গে কথা বলেছি এবং তার সফল সার্জারি এবং মানসম্মত দ্রুত পুনর্বাসনের প্রত্যাশা করছি। আমি নিশ্চিত যে সে ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে উঠতে তার সবটুকু দিয়ে চেষ্টা করবে এবং আমরাও তাকে প্রয়োজনীয় সকল সমর্থন দেব।’চোট পুনর্বাসন নিয়ে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগবে এবং বিশ্বকাপে মদ্রিচের কাঁধেই নেতৃত্বভার থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ক্রোয়েশিয়ান কোচ।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এল’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। ‍

৪০ বছর বয়সেও এসি মিলানের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা মদ্রিচ সিরি আয় এখন পর্যন্ত শুরুর একাদশে খেলেছেন ৩৪ ম্যাচের ৩২টিতেই। রোববার খেলা শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মদ্রিচ। সিরি আয় এই মুহূর্তে টেবিলের তিনে অবস্থান এসি মিলানের ৩৪ ম্যাচে পয়েন্ট ৬৭। ৭৯ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান এক এবং ৬৯ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে রয়েছে। 

এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪