| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লঙ্কান ২ ক্রিকেটার গ্রেফতার

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 101371 বার পঠিত
লঙ্কান ২ ক্রিকেটার গ্রেফতার

সরকারি চাপের মুখে বোর্ড সভাপতি শাম্মী সিলভাসহ কমিটির সকল সদস্য পদত্যাগ করায় শ্রীলঙ্কান ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া।বোর্ড পরিচালনার লক্ষ্যে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাসহ ৯ সদস্যের একটি ট্রান্সফরমেশন কমিটি বা পরিবর্তন কমিটি গঠন করা হয়েছে। এরই মাঝে লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে গোপনে মেয়েদের ভিডিও ধারণের অনাকাঙ্ক্ষিত খবরে তাদের গ্রেফতার করা হয়েছে।

কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলে থাকা নারীরা অভিযোগ করেন হোটেলের বাথরুমে গোপনে নারীদের গোছলের দৃশ্য ধারণ করেন তারা। এ অভিযোগের ভিত্তিতে এই ক্রিকেটারদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। তবে গ্রেফতারের পর পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে অভিযুক্ত দুই ক্রিকেটারকে মুক্তি দেওয়া হলেও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আরও পড়ুন-

সাঙ্গাকারার অধীনে লঙ্কান ক্রিকেটে রদবদল

লঙ্কান পুলিশ জানিয়েছে, ধারণকৃত ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না সেটি নারাহেনপিতা পুলিশ তদন্ত করে দেখছে। আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগের ভিত্তিতে হাজির করা হয়েছিল দুই যুব ক্রিকেটারকে। পরবর্তী শুনানির জন্য তাদের আগামী ২৫ মে হাজির করার কথা রয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড পালাবদল ও অস্থিরতার মাঝে সময় পার করছে এখন দেখার বিষয় বোর্ড এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।   

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪