মিরপুর শেরেবাংলায় দীর্ঘ সময় পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। সফরকারীরা নিজেদের ৪৬৮তম টেস্ট ইতিহাসে প্রথমবার সিরিজের প্রথম টেস্ট ৭ বাঁ-হাতি ব্যাটার নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নেমেছে।
পাকিস্তান ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার,২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয়বার ৬ বাঁ-হাতি ব্যাটার নিয়ে নেমেছিল। ইতিহাসে প্রথমবার তারা বাংলাদেশের বিপক্ষে সাতজন বাঁ-হাতি ব্যাটার আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলিকে নিয়ে নামল।
আরও পড়ুন-
১০০ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ, লাঞ্চে স্কোর ১০১/২
সফরকারী অধিনায়ক শান মাসুদ টস জিতে প্রথম টেস্টে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের ফর্ম দেখানোর পর বাবর আজমের ইনজুরির ফলে এই ম্যাচে পাকিস্তান আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দুজনকে অভিষেক করিয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়ে এর মধ্যে পাকিস্তান ১২ বার জয় এবং বাংলাদেশ দুই বার জিতেছে এবং ড্রতে নিষ্পত্তি হয়েছে একটি ম্যাচ।
এফ এ/আয়না