| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ দিন পর দেশে এলো প্রবাসী মুরাদের মরদেহ

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 7086 বার পঠিত
১৬ দিন পর দেশে এলো প্রবাসী মুরাদের মরদেহ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখের (৩৬) মরদেহ। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুরাদের মরদেহ এসে পৌঁছালে সেখান থেকে ৯টায় মুরাদ শেখের মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ৬নং ওয়ার্ডে দরাপেরডাঙ্গী তার নিজ গ্রামে আনা হয়।

 আরও পড়ুন-

গাজীপুরে ৫ খুন: মরদেহের ওপর মিললো রহস্যময় চিরকুট, লেখা ছিলো যা

দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মুরাদ এক বছর আগে সৌদি আরবে জীবিকার তাগিদে পাড়ি জমান। গত ২৩ এপ্রিল কর্মস্থলে যাওয়ার পথে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করে ১৬ দিন পর তার মরদেহ দেশে আসলে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টায় উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মুরাদের মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা ও ১০ মাস বয়সী একজন পুত্রসন্তান রয়েছে। 


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪