| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 238 বার পঠিত
হালুয়াঘাটে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ও ভূবনকুড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। বুধবার (১৩ মে) সকালে ভূবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া এলাকায় মেনংছড়া নদীর বাঁধ এবং গাজীরভিটা ইউনিয়নের মধ্য বোয়ালমারা এলাকায় বুড়াঘাট নদীর বাঁধ ভেঙে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ে।

মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা এই অঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। অতিরিক্ত পানির চাপে একপর্যায়ে বাঁধ দুটি ভেঙে গেলে নিম্নাঞ্চ্লের গ্রাম গুলোর মধ্যে মাজরাকুড়া, কুমারগাতী, আচকীপাড়া, তেলীখালী, কড়ইতলী, মহিষলেটি, গোবরাকুড়া, কালিয়ানিকান্দা, মনিকুড়া, রাংরাপাড়া, বুড়াঘাট, বোয়ালমারা, ডুমনীকুড়া, কাতলমারী, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও মহাজনীকান্দাসহ অন্তত ২০টি গ্রাম। এসব এলাকায় ঘরবাড়ি, পাকা বোরো ধান, সবজিখেত ও মাছের ঘের প্লাবিত হয়।

আরও পড়ুন- 

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১১ পরিবারের ২০ বসতঘর

এলাকায় বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি জমায় নিচু এলাকার মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। কয়েকদিনের ঢলে বাদাম ও ধান পানির নিচে। 

উপজেলা কৃষি অফিস জানায় চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৮৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত ৭০ হেক্টর জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানিয়েছেন, গতকালের ভারী বর্ষণের কারণে দুটি ইউনিয়ন প্লাবিত হয়ে দুটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪