| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হতাশা নিয়ে বোলিং শেষ করলো বাংলাদেশ

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 87779 বার পঠিত
হতাশা নিয়ে বোলিং শেষ করলো বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়েও বোলিং ও ফিল্ডিংয়ে ছন্দহীন পারফরম্যান্সে হতাশা নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

শনিবার (৯ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৯ রান। এখনও ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট।

দিনের শুরুতে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের চিত্র বদলে যায়। বিশেষ করে বোলারদের নিয়ন্ত্রণহীন লাইন-লেন্থ এবং ফিল্ডিংয়ের দুর্বলতায় স্বস্তিতে রান তুলেছে পাকিস্তানের ব্যাটাররা।

পাকিস্তানের একমাত্র উইকেটটি তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ওপেনার ইমাম উল হক ৪৫ রান করে ফিরলেও এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। আজান আওয়াইস ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তাকে সঙ্গ দিচ্ছেন আব্দুল্লাহ ফজল, যিনি অপরাজিত আছেন ৩৭ রানে। তৃতীয় দিনের শুরুতে এই জুটিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামনে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪১৩ রানে। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ১০১ রানের দারুণ ইনিংস। এছাড়া মুমিনুল হক ৯১ ও মুশফিকুর রহিম ৭১ রান করেন। লিটন দাস করেন ৩৩ রান। নিচের সারিতে তাসকিন আহমেদ ২৮ এবং তাইজুল ইসলাম ১৭ রান যোগ করে দলকে চারশ পার করতে সহায়তা করেন।

তবে শক্ত অবস্থানে থেকেও দ্বিতীয় দিনে শেষ ৬ উইকেট হারায় মাত্র ১১২ রানে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন আব্বাস, তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি শিকার করেন ৩টি উইকেট। হাসান ও নোমান নেন একটি করে উইকেট।

এখন ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪