| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকলাইনের স্বর্ণ জয়

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19327 বার পঠিত
সাকলাইনের স্বর্ণ জয়

শ্রীলংকার কালথারায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন।  ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানার-আপ এবং অনূর্ধ্ব-২০  খেলোয়াড়দের মধ্যে প্রথম হয়ে স্বর্ণ পদক পান সাকলাইন।

সোমবার (২৫ মে) শেষ রাউন্ডে ফিদে মাস্টর লিম জোও রিনকে পরাজিত করেন সাকলাইন মোস্তফা সাজিদ। স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি র‌্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদক পান। মহিলা র‌্যাপিড দাবায় ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক পান।

দেশের অন্যতম মেধাবী দাবাড়ু সাকলাইন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক শিরোপা অর্জন করেছেন তিনি। স্পেনে একটি বিশেষ প্রশিক্ষণের আমন্ত্রণ পেয়েছিলেন গত বছর। নানা জটিলতায় শেষ পর্যন্ত যেতে পারেননি।  

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯ তম হয়েছেন। বয়স ভিত্তিক গ্রুপে ওপেন অনূর্ধ্ব-১২ তে রায়ান রশিদ মুগ্ধ ৫.৫ পয়েন্ট পেয়ে দশম স্থান পান। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট পেয়ে ১৮তম হন।

এছাড়াও, ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দশম হন এবং ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ২৩তম হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৩ পয়েন্ট পান। অসুস্থতার জন্য তিনি শেষ দুই রাউন্ড খেলেননি।

ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে ৭ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩ টি দেশের ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪