| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্বে মেসি

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 14056 বার পঠিত
বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্বে মেসি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন তারকা ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতারে শিরোপাজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়কেই দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন খেলোয়াড় আছেন আগের বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে।

তবে গুঞ্জন থাকলেও দলে ফেরানো হয়নি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই তারকা শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাননি।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার সুযোগ পেয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

এবারের স্কোয়াডে তরুণদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

অন্যদিকে ফিটনেসজনিত কারণে বাদ পড়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য মার্কোস আকুনা। এছাড়া সম্ভাবনাময় তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের মার্কোস সেনেসি এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪