বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। দক্ষিণ আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিযোগিতা বরাবরই উত্তেজনাপূর্ণ। মাঠের এই চিরপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরের শক্তিমত্তার স্বীকৃতি দিতে কৃপনতা করেন না দুই দেশের ফুটবলাররা। দুই দেশের খেলোয়াড়দের একে অপরের প্রতি সম্মান দেখানোর উদাহরণ প্রায়ই দেখা যায়।
ভিনিসিয়ুস বলেন, আর্জেন্টিনা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। তারা জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। বিশেষ করে মেসি এখনো এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরের অন্যতম শক্তিশালী দল। দলীয় আত্মবিশ্বাস, ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে লিওনেলের দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
৩৮ বছর বয়সেও মেসির প্রভাব নিয়ে মুগ্ধ এই ব্রাজিলিয়ান খেলোয়ার। তার ভাষায়, মাঠে মেসি কী করবেন, সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। মেসির এই অনিশ্চয়তাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার ক্ষমতা এখনও তার মধ্যে রয়েছে বলে মনে করেন ব্রাজিলিয়ান এই তারকা। প্রতিদ্বন্দ্বী এই আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে সরে জাননি ভিনিসিয়ুস।
তবে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর সেই অভিযানে আক্রমণভাগের অন্যতম বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে ভিনিসিয়ুসকে।
১৩ জুন প্রতিপক্ষ মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ সি তে।
সূর্যয় / আয়না নিউজ