| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, তবে দেখা যায়নি অনুশীলনে

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 12397 বার পঠিত
নিজের হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, তবে দেখা যায়নি অনুশীলনে

বিশ্বকাপের জন্য মাঠের প্রস্তুতি শুরু হয়ে গেলো অন্যতম ফেবারিট ব্রাজিলের। বুধবার প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার অনুশীলনে নামে সেলেসাওরা। তবে স্কোয়াডের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও পেশির চোটের কারণে প্রথম দিনের অনুশীলনে প্রধান তারকা খেলোযাড় নেইমার ছিলেন মাঠের বাইরে ।  

একটি হেলিকপ্টারে করে পুরো ব্রাজিল দল তেরেসোপোলিসে পৌঁছালেও। নেইমার ছিলেন না সে দলের সঙ্গে। তিনি নিজের হেলিকপ্টারে করে পরে শিবিরে যোগ দেন। দলের বাকিরা অনুশীলনে নামলেও নেইমারকে দেখা গেছে চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে সময় কাটাতে। ১৭ মে শেষবার কোনও ম্যাচ খেলেছিলেন নেইমার। স্যান্তোস বনাম কোরিতিবার ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই তারকা খেলো্যাড়। 

দলের চিকিৎসক লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে নেইমারের ডান পায়ের পেশির এমআরআই স্ক্যান করানো হয়েছে। এই পরীক্ষার ফল ইতিবাচক হলে তিনি দ্রুতই অনুশীলনে ফিরবেন। চোট গুরুতর হলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। সে ক্ষেত্রে আসন্ন পানামা এবং মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়বে।

প্রথম এই অনুশীলন শিবিরে ২৩ জন ফুটবলার অংশ নিয়েছেন।  দানিলোকেও দেখা যায়নি। এ ছাড়া পিএসজির মার্কিনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এখনও ক্যাম্পে যোগ দেননি, কারণ আগামী শনিবার তাদের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ রয়েছে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪