| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের মানববন্ধন

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11791 বার পঠিত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরাও ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় উল্টো এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, ওই মামলায় গ্রেফতার হওয়া এনসিপি নেতা অয়ন ও আশিক নির্দোষ এবং তাদের দ্রুত মুক্তি দিতে হবে।

তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪