| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তির আশা সরকারের: আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9086 বার পঠিত
রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তির আশা সরকারের: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি : রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছে সরকার। আগামীকাল ১ মে থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এই মামলায় সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

এছাড়া সংবিধান সংশোধন কমিটি নিয়ে তিনি বলেন, এখনো বিরোধী দল তাদের কোনো নাম দেয়নি। সরকার এ বিষয়ে অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন সংক্রান্ত সুপারিশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব সুপারিশ পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪