| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1042 বার পঠিত
হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১ জনের।


ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীরএদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।

হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪