| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 147428 বার পঠিত
সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলগত অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে এবং সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সীমান্ত রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠু করতে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বিজিবি সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪