| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 147285 বার পঠিত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে তার নিয়োগ আদেশ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে গত ২৮ আগস্ট জারি করা নিয়োগ আদেশ বাতিল করে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪