বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চীনের পক্ষ থেকে শোকবার্তা পাঠানো হয় প্রধানত দুই উচ্চপদস্থ ব্যক্তির চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তাদের বার্তায় বলা হয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নিয়মিত কাজ করেছেন এবং তার দৃঢ় নেতৃত্ব লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি শোকবার্তায় বলেন, খালেদা জিয়া চীনার জনগণেরও প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখেছে। তিনি মন্তব্য করেন, চীনের মানুষ তাকে চিরকাল গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ রাখবে।
বার্তায় আরও বলা হয়েছে, চীন তার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রেই সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে।
এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই পৃথকভাবে খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শান্তি ও উন্নতির পথে বাংলাদেশের অগ্রসর হওয়ার জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন।