| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যু

তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 146867 বার পঠিত
তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার দিকনির্দেশনা দিয়েছে।

তিনি শোকাহত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং বিএনপির নেতাকর্মীসহ সমগ্র জাতির প্রতি সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই শোকাবহ সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ভাষণে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামাজে জানাযার দিন এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কথাও জানান। শোক পালনের সব কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে জাতির জন্য ধৈর্য, শক্তি ও ঐক্য কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪