| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 146815 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, তা যদি না হতো, হয়তো তার মৃত্যু এত তাড়াতাড়ি ঘটত না।

ড. আসিফ নজরুল আরও জানান, খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, তা প্রহসনমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল। সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউ প্রক্রিয়ায় এ বিষয়টি প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং এক দিনের সরকারি ছুটি থাকবে। দেশের সব দূতাবাসে শোক বই খোলা হবে।

খালেদা জিয়ার জানাজার কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। সরকার এই প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবরণের পর রাজনীতিতে পদার্পণ করেন এবং ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪