| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 144868 বার পঠিত
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন—এ মর্মে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে অব্যাহতি চান।

এরপর ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন গ্রহণ করেন।

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪