| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 144451 বার পঠিত
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৮ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায়ের এ মৌখিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষায় ১ হাজার ৩৬১ প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন ও উভয় ক্যাডারের প্রার্থী রয়েছেন ২৩৩ জন।

 পরীক্ষার সময়সূচি ও স্থান

রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪