| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধান বিচারপতি

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 143650 বার পঠিত
বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধান বিচারপতি

মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান ।

এসময় বিগত আওয়ামী লীগের আমলে সুবিচারের নামে অবিচার করা হয়েছিল বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, নিম্ন আদালতের জামিন বাণিজ্য বন্ধ করতে হবে। মিথ্যা চার্জশিট দেয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪