| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 143624 বার পঠিত
চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে এবং দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন, গম ২ লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন এবং ধান ৯ লাখ ৭ হাজার ৪০৯ মেট্রিক টন।

তিনি আরও বলেন, দেশে খাদ্য সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের খাদ্য পরিস্থিতির ওপর পড়বে না। দুই দেশের মধ্যে এখনো স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম চলমান রয়েছে।

সরকার খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪