| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 138541 বার পঠিত
সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০)-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।

সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।

সভায় কমিশনার সানাউল্লাহ বলেন, দেশব্যাপী নির্বাচনকে ঘিরে গঠিত সমন্বয় কমিটিগুলোর মধ্যে কাঙ্ক্ষিত সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভোটকেন্দ্রিক সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪