কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির মো. রেজাউল হক।
আদালতে ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী। এর আগে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।