আরিনা সাবালেঙ্কা ব্রিসবেন ইন্টারন্যাশনালে জিতলেন ট্রফি। প্রতিপক্ষ মার্তা কসতিউককে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতলেন, যেটি তার ক্যারিয়ারের ২২তম একক শিরোপা। এদিকে পুরুস্কার বিতরণী মঞ্চে তার দেয়া বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে খেলার থেকেও বেশী।
সাবালেঙ্কা ট্রফি জেতার পর প্রথমেই তার নিজের টিম ও প্লেয়ার্স বক্সে থাকা তার বয়ফ্রেন্ড ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ্য করে ধন্যবাদ জানিয়ে বলেন,কোর্টে দারুণ সময় কেটেছে তার।
ব্রিসবেনের এই আসরে কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ট্রফি জেতার পর বয়ফ্রেন্ড জর্জিওস ফ্রাঙ্গুলিসের উদ্দেশ্যে বলেন,শিগগিরই তোমাকে অন্য নামে ডাকবো। তার এই বক্তব্যে সবার মনে একটাই প্রশ্ন তাহলে কি বেলারুশিয়ান তারকা তার বয়ফ্রেন্ডকে বাগদানের প্রস্তাব দিলেন?
ফ্রাঙ্গুলিস একজন ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ওকাবেরির সিইও। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর থেকে ম্যাচের সময় গ্যালারিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।