| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 130959 বার পঠিত
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দণ্ডবিধির ১২৪-এ ধারা (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহ ধারা নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশ নাগরিকদের সাংবিধানিক অধিকার, যা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি বিধান। সে সময় স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

রিটে বলা হয়, দণ্ডবিধির ১২৪-এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এ অবস্থায় দণ্ডবিধির ১২৪-এ ধারাটি কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাইকোর্টের কাছে রুল জারির আবেদন জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪