| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাল থেকে প্রতীক নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126134 বার পঠিত
কাল থেকে প্রতীক নিয়ে মাঠে  নামছেন প্রার্থীরা

১ হাজার ৯৬৭ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে২৯৮টি আসনে লড়বেন । ৩০৫ জন প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) তাদের প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন।   বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।

এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দলীয় প্রার্থী পাশাপাশি। পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হওয়ায় ওই দুই আসনের হিসাব আপাতত এই তালিকার বাইরে রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সেই তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হলে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। আপিলের শেষ দিন পর্যন্ত ৩০৫ জন সরে দাঁড়ালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন ভোটের মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

কমিশন রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার কঠোর নির্দেশনার পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের কেন্দ্রমুখী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারলেও সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে বলেও জানানো হয়। 

উল্লেখ্য, পাবনা-১ ও পাবনা-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় সংশোধিত তফসিলে ভোটগ্রহণ করা হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী, গত রোববার এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দুই আসনের প্রার্থীরা নির্ধারিত সময়ে মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪