| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিচ্ছে ভারত

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126136 বার পঠিত
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকাসহ বিভিন্ন মিশনে কর্মরত কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সূত্রটি স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো ধরনের প্রভাব পড়বে না। বাংলাদেশের সব ভারতীয় মিশন পূর্ণমাত্রায় খোলা ও কার্যকর থাকবে।

ঢাকার ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় মিশনগুলোতেও কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একে সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪