| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট নিয়ে প্রবাসীদের যে নির্দেশনা দিলো ইসি

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 130676 বার পঠিত
ভোট নিয়ে প্রবাসীদের যে নির্দেশনা দিলো ইসি

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহবান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী ভোটারদের দেওয়া ব্যালট যেন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর পোস্ট করা ব্যালট যথাসময়ে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো না হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রোববারের মধ্যেই ভোটদান সম্পন্ন করে ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রবাসী ভোটারদের এই সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪