| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আচরণবিধি মানার অঙ্গীকারে প্রতীক বরাদ্দে স্বস্তি

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126020 বার পঠিত
আচরণবিধি মানার অঙ্গীকারে প্রতীক বরাদ্দে স্বস্তি

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা একটি ফ্ল্যাট সিলগালা করেছে প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে অবস্থিত ‘জয়িতা’ নামের ৮ তলা ভবনের একটি ফ্ল্যাট সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।

প্রশাসন সূত্রে জানা যায়, ভবনের অন্যান্য ফ্ল্যাট ভাড়াটিয়া থাকায় সেগুলো সিলগালা করা হয়নি। অভিযানের সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গত বছরের ২৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাউদ্দিন মামলাটি করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এ কর্মকর্তা নিজ নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত গাইডলাইন লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া জিয়াউল আহসান নিজ নামে থাকা আটটি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগে বলা হয়। তিনি তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত বছরের ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪