| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসককে মারধোর, চিকিৎসা সেবা বন্ধ ঢাকা মেডিকেলে

  • আপডেট টাইম: 22-01-2026 ইং
  • 125699 বার পঠিত
চিকিৎসককে মারধোর, চিকিৎসা সেবা বন্ধ ঢাকা মেডিকেলে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসক ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধোর করায় হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে মেডিসিন ভবনে এ ঘটনায় হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে জরুরি ভিত্তিতে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। 




ইন্টার্ন চিকিৎসক শিহাব জানিয়েছেন, হামলায় আহত ডাক্তারদের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের গেটে তালা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাসপাতাল পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না বলেও জানান তিনি। 




ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনায় হামলাকারী দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ বিষয়ে জানতে একাধিকবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ফোন করা হলেও তাঁর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪