| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বরেকর্ড গড়ে ফেললেন জকোভিচ

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 115594 বার পঠিত
বিশ্বরেকর্ড গড়ে ফেললেন জকোভিচ

নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে আবারও দেখালেন নিজের আধিপত্য। শনিবার তীব্র গরমে ডাচ খেলোয়াড় বোটিক ভ্যান ডে জানশুল্পকে ৬-৩, ৬-৪, ৭-৬ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে জয়ের মাধ্যমে রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন এ সার্বিয়ান তারকা।

মেলবোর্নে জকোভিচের ১০২তম ম্যাচ জয় পেয়ে তিনি ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসান। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামের ১৪৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক কীর্তি গড়ে ফেলেছেন। গ্র্যান্ড স্ল্যামে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন জকোভিচ।


জকোভিচ প্রথম সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে দুর্দান্ত ব্যাকহ্যান্ড উইনার মারার মাধ্যমে আনন্দ  উদযাপন করেন। দ্বিতীয় সেটেও দ্রুত ব্রেক পেয়ে ম্যাচে দাপট দেখান তিনি। তবে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকার সময় হঠাত মুহূর্তের জন্য মেজাজ হারানো জকোভিচ একটি বল মারেন যা নেটের কাছে থাকা বলবয়য়ের খুব কাছ দিয়ে যায়।

তৃতীয় সেটে পড়ে গিয়ে ডান পায়ে চোট পেলেও টাইব্রেকে ঠাণ্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করেন জকোভিচ। এবার চতুর্থ রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ হবেন ১৬ নম্বর বাছাই জাকুব মেনসিক অথবা ইথান কুইন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪