| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা,শুনানি ৮ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 119803 বার পঠিত
শেখ হাসিনা কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা,শুনানি ৮ ফেব্রুয়ারি

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যা করার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই জাহাজবাড়িতে ৯ তরুণকে আটক করে পরে সোয়াত ও সিটিটিসি টিম বাসার ভেতরে গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডটিকে তখন জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।

প্রসিকিউশন জানায়, হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করা। নিহতদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছিল এবং কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ধরে আটক ছিলেন। রাতে ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং হত্যা করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডকে নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে চালানো হয়।

এই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসীম উদ্দীন মোল্লাসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আংশিকভাবে গ্রেফতারি রয়েছে—এ কে এম শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা ইতোমধ্যেই আটক।

আদালত অভিযোগ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪