| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের সাবেক কোচের নতুন দায়িত্ব শ্রীলঙ্কা নারী দল

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 69432 বার পঠিত
বাংলাদেশের সাবেক কোচের নতুন দায়িত্ব শ্রীলঙ্কা নারী দল

বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড জানিয়েছে আগামী ১৬ মার্চ থেকে তার চুক্তি শুরু হবে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেমি সিডন্স ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের দায়িত্বে থাকা রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন ।  

২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। তবে ২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। 

এদিকে, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের প্রধান কোচ সিডন্স ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেছেন। 

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলা ৬১টি বছর বয়সী সিডন্স দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সঙ্গে ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪