| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোতে মোতায়েন হবে প্রায় এক লাখ নিরাপত্তাকর্মী

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 67275 বার পঠিত
বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোতে মোতায়েন হবে প্রায় এক লাখ নিরাপত্তাকর্মী

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্শক ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে সহ-আয়োজক দেশ মেক্সিকো। দেশটিতে চলমান মাদক কার্টেল সহিংসতার প্রেক্ষাপটে কঠোর এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে মেক্সিকোর তিনটি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে—গুয়াদালাহারা, মেক্সিকো সিটি এবং মনতেরে। এর মধ্যে গুয়াদালাহারা শহরটি জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী, যেখানে গত মাসে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ১২ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। তবে আয়োজক শহর মেক্সিকো সিটি ও মনতেরে এখন পর্যন্ত তুলনামূলকভাবে সহিংসতার প্রভাব থেকে নিরাপদ রয়েছে।

সম্প্রতি মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) দেশটির সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায়। সেনা অভিযানে সংগঠনটির নেতা ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস নিহত হওয়ার পর কার্টেল সদস্যরা সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালায়।

এল মেনচো মেক্সিকোর সবচেয়ে বেশি খোঁজা অপরাধীদের একজন ছিলেন। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সোমবার জাপোপানের একটি সামরিক ঘাঁটির কাছে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বিশ্বকাপ নিরাপদভাবে আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেন। ফিফা এবং প্রেসিডেন্ট শেইনবাউম উভয়েই জানিয়েছেন, চলমান সহিংসতা বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করবে না। টুর্নামেন্ট উপলক্ষে লাখো দর্শনার্থী মেক্সিকোতে আসবেন বলে আশা করা হচ্ছে।

মেক্সিকোর এই নিরাপত্তা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘প্ল্যান কুকুলকান’, যা মায়া সভ্যতার সর্পদেবতার নাম থেকে নেওয়া। পরিকল্পনার আওতায় আয়োজক শহরগুলো এবং আশপাশের পর্যটন এলাকাগুলোতে মোট ৯৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিশ্বকাপ সমন্বয় কেন্দ্রের প্রধান রোমান ভিলালভাজো বারিয়োস।

নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকবেন প্রায় ২০ হাজার সেনা সদস্য, ৫৫ হাজার পুলিশ কর্মকর্তা এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যরা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় থাকবে প্রায় ২,৫০০ সামরিক ও বেসামরিক যান, ২৪টি বিমান, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বিস্ফোরকসহ অন্যান্য বিপজ্জনক পদার্থ শনাক্ত করতে প্রশিক্ষিত কুকুর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪