নারী এশিয়ান কাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের গ্রুপ পর্যায়ে উজবেকিস্তানের বিপক্ষে আর এই ম্যাচের ভেন্যু সিডনি থেকে বিমানে চার ঘণ্টার দূরত্বে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল পার্থে।
বাংলাদেশ দল আজ (শনিবার) ৯ মার্চ পার্থে ম্যাচ খেলার জন্যে ইতোমধ্যে পৌঁছেছে সিডনি বিমানবন্দরে। আফিদা-ঋতুপর্ণাদের পার্থ সময় আড়াইটায় পৌঁছানোর কথা। সিডনি থেকে পার্থের সময় তিন ঘণ্টা পিছিয়ে থাকলেও বাংলাদেশের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে রয়েছে।
বাংলাদেশ দল আজ অনুশীলন করবে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে উজবেকিস্তান দলও আজ পার্থ যাচ্ছে। বাংলাদেশকে এই ম্যাচে উজবেকিস্তানকে হারাতেই হবেকোয়ার্টার ফাইনালে খেলার জন্য পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও।