বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু। এ ছাড়া ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন। শুক্রবার অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মোহামেডানে সভাপতি পদের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এর মধ্যে সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বরকতউল্লা বুলু।
এদিকে পরিচালক পদের জন্য ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ১৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে সভাপতি পদে ১ জন এবং পরিচালক পদে ১৬ জন নির্বাচিত হন। ঢাকা ক্লাবে মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী সোমবার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন-লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।